০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে পালিত বাবাসহ দুই ব্যক্তির বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের মামলা, গ্রেপ্তার ২

  • আপডেট সময় : ০৬:০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • 5

ঝালকাঠিতে পালিত বাবাসহ দুই ব্যক্তির বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের মামলা, গ্রেপ্তার ২

ঝালকাঠিতে এক তরুণীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরেক ব্যক্তির ধর্ষণের অভিযোগে পালিত বাবাসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ৪ অক্টোবর ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় এ মামলা করেন (মামলা নম্বর: ৪, জিআর নম্বর: ২৮৮/২৬)। মামলার অভিযুক্তরা হলেন শহরের কৃষ্ণকাঠি এলাকার কামাল খলিফা ওরফে লাল মিয়া (৬০) এবং তাঁর আত্মীয় বেল্লাল হোসেন হাওলাদার (৫৫)।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী তরুণী তাঁর মা ও পালিত বাবা কামাল খলিফার সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। তরুণী প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই কামাল খলিফা তাঁকে নানাভাবে ভয়ভীতি ও অনৈতিক আচরণ করে আসছিলেন। গত ১ এপ্রিল সকালে তরুণীর মা বাড়িতে না থাকার সুযোগে কামাল খলিফা প্রথমবার তাঁকে ধর্ষণ করেন এবং বিষয়টি প্রকাশ করলে ক্ষয়ক্ষতির হুমকি দিয়ে পরবর্তীতে বিভিন্ন সময়ে তাঁকে একই নির্যাতন চালান। পরবর্তীতে কামাল খলিফার পরিচিত বেল্লাল হোসেন নামের এক ব্যক্তি ওই ঘটনার ভিডিও চিত্র ধারণ করেন এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত ১ জুলাই সকালে তরুণীকে ধর্ষণ করেন। বেল্লালও ভিডিওর ভয় দেখিয়ে পরবর্তীতে বিভিন্ন সময়ে অনৈতিক সম্পর্কে বাধ্য করেন।

গত ৩০ সেপ্টেম্বর কামাল খলিফার আচরণে সন্দেহ হলে তরুণীর মা নজরদারি রেখে তাঁকে হাতেনাতে ধরার চেষ্টা করলে কামাল খলিফা ধাক্কা দিয়ে পালিয়ে যান। পরে তরুণী সব ঘটনা তাঁর মাকে জানালে তাঁরা পুলিশে শরণাপন্ন হন। ঘটনার পর ঝালকাঠি সদর থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বরগুনা জেলা থেকে দুই অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

5 October 2026

Spread the love
জনপ্রিয়

মিরপুরে রুটি চুরির অভিযোগে পথশিশুকে মারধর, অভিযুক্ত নিরাপত্তাকর্মী আটক

ঝালকাঠিতে পালিত বাবাসহ দুই ব্যক্তির বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের মামলা, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৬:০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬