০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

  • আপডেট সময় : ০৪:০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • 29

হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৪ দলীয় জোটের শরিক ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছর করে পাওয়া কারাদণ্ডের রায় বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছে প্রসিকিউশন। সোমবার (৫ অক্টোবর) প্রসিকিউটর গাজী এমএইচ তামীম এই আপিল আবেদনের তথ্য জানান।

এর আগে গত ৫ জুন (মঙ্গলবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সরাসরি সম্প্রচারিত এক রায়ে তিনটি অভিযোগে তাকে ১০ বছর করে মোট ৩০ বছরের কারাদণ্ড প্রদান করেন। আদালতে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এবং আসামিপক্ষে সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী শুনানি করেন।

হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্দোলনের সময়ে আন্দোলনকারীদের সন্ত্রাসী ও সাম্প্রদায়িক আখ্যা দিয়ে বলপ্রয়োগে উসকানি, জোট সরকারের শরিক হিসেবে সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা, প্ররোচনা এবং কুষ্টিয়ার পুলিশ সুপারকে নির্দেশ দিয়ে ছয়জনকে হত্যার অভিযোগসহ মোট আটটি অভিযোগ আনা হয়েছিল।

6 October 2026

Spread the love
জনপ্রিয়

শরীয়তপুরে খেলনা বল ভেবে ককটেল হাতে বিস্ফোরণ: গুরুতর আহত কিশোর

হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

আপডেট সময় : ০৪:০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬