০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলোর সাহায্যে স্নায়ুকোষ নিয়ন্ত্রণ: চিকিৎসায় নোবেল পেলেন মার্কিন ও জার্মান তিন বিজ্ঞানী

  • আপডেট সময় : ০৫:৪৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • 16

আলোর সাহায্যে স্নায়ুকোষ নিয়ন্ত্রণ: চিকিৎসায় নোবেল পেলেন মার্কিন ও জার্মান তিন বিজ্ঞানী

চলতি বছর চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার অর্জন করেছেন মার্কিন বিজ্ঞানী কার্ল ডাইসারোথ এবং দুই জার্মান বিজ্ঞানী পিটার হেগেম্যান ও গেওর্গ নাগেল। আলোর সাহায্যে নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিক্স সম্পর্কিত যুগান্তকারী গবেষণার জন্য তাঁদের এই আন্তর্জাতিক সম্মানে ভূষিত করেছে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। সোমবার বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে স্টকহোম থেকে এই বিজয়ী ত্রয়ীর নাম ঘোষণা করা হয়।

পুরস্কার হিসেবে বিজয়ী বিজ্ঞানীরা একটি মেডেল, একটি সনদপত্র এবং মোট ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার বা প্রায় ১৪ কোটি ৯১ লাখ টাকা) যৌথভাবে ভাগ করে নেবেন। উল্লেখ্য, গত বছর পেরিফেরাল ইমিউন টলারেন্স তথা শরীরের রোগ প্রতিরোধক ব্যবস্থা নিয়ে গবেষণার জন্য মেরি ব্রুনকো, ফ্রেড রামসডেল এবং শিমন সাগাগুচি যৌথভাবে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন।

5 October 2026

Spread the love
জনপ্রিয়

মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৭

আলোর সাহায্যে স্নায়ুকোষ নিয়ন্ত্রণ: চিকিৎসায় নোবেল পেলেন মার্কিন ও জার্মান তিন বিজ্ঞানী

আপডেট সময় : ০৫:৪৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬