০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

  • আপডেট সময় : ০২:৪৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • 41

কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করেছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এই সংক্রান্ত একটি চিঠি পাঠায় আর্থিক গোয়েন্দা সংস্থাটি। প্রেরিত চিঠিতে মাত্র ৩০ মিনিটের মধ্যে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য, হিসাব খোলার ফরম, কেওয়াইসি (KYC) নথি এবং লেনদেন বিবরণীসহ প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র বিএফআইইউতে পাঠানোর জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর ইসিবি চত্বর সংলগ্ন ‘নিউ গিনি প্রপার্টিজ’ হাউজিং কমপ্লেক্সের ভেতর অবস্থিত সালমানের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ গভীর রাতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। উক্ত ঘটনার পর এক ফেসবুক লাইভে সালমান মুক্তাদির ক্ষমতাসীন দলের সদস্যদের প্রতি চাঁদাবাজির অভিযোগ তোলেন, যদিও লাইভেই তিনি স্বীকার করেন যে সরাসরি কেউ তার কাছে চাঁদা দাবি করেনি। অন্যদিকে, পুলিশ এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই ওই হামলার ঘটনা ঘটেছে এবং এতে চাঁদাবাজির কোনো সম্পৃক্ততা ছিল না।

2 October 2026

Spread the love
জনপ্রিয়

সন্ধ্যা নামলেই মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: আড়ালে অনিশ্চিত স্বস্তি

কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

আপডেট সময় : ০২:৪৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬