১২:২২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে মিড-ডে মিল খেয়ে ১২ শিশু অসুস্থ, কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা মিড-ডে মিলের খাবার খেয়ে ১২ শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শিক্ষার্থীদের অসুস্থতার প্রকৃত কারণ এবং খাবারের গুণগত মান খতিয়ে দেখবে কমিটি।

ঘটনাটি ঘটেছে উপজেলার লহলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ে টিফিনের খাবার খাওয়ার পরপরই কয়েকজন শিক্ষার্থী পেটে ব্যথা ও বমিতে আক্রান্ত হয়।
পরে শারীরিক অবস্থার অবনতি হলে বিদ্যালয়ের শিক্ষকরা তাদের দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বুধবার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, কয়েকজন শিশু চিকিৎসা নিচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে বর্তমানে সব শিক্ষার্থীই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে তিনি বলেন, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর অসুস্থ সব শিশু এখন পুরোপুরি সুস্থ। তারা বাড়িতে ফিরে গেছে।

এদিকে, ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর স্বাক্ষরিত অফিস আদেশে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)-কে আহ্বায়ক করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন—শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্মকর্তা এবং জেলা স্যানিটারি পরিদর্শক।

তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে সরবরাহ করা খাবারের গুণগত মান যাচাই, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এ ঘটনায় দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি খতিয়ে দেখতে জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে। সরবরাহকৃত খাবারের গুণগত মান পরীক্ষা এবং শিক্ষার্থীরা কী কারণে অসুস্থ হয়েছে, তা তদন্ত কমিটি অনুসন্ধান করে দেখবে।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর খাবারের মান নিয়ে কোনো অনিয়ম বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়েও পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

2 October 2026

Spread the love
জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যার রহস্য উদঘাটন, চাকুসহ গ্রেপ্তার ১

শিবগঞ্জে মিড-ডে মিল খেয়ে ১২ শিশু অসুস্থ, কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

আপডেট সময় : ১১:৩৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬