০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওসি বদলির এক ঘণ্টার মধ্যে আদেশ বাতিল করল ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলির আদেশ দেওয়ার এক ঘণ্টার মধ্যে তা বাতিল করা হয়েছে। এর ফলে সবুজবাগ থানার ওসি মো. সাইফুল ইসলাম আগের পদেই বহাল থাকছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলী স্বাক্ষরিত পৃথক দুই কার্যালয় আদেশে এ তথ্য জানা যায়।

এর আগে একই দিন বিকাল চারটার দিকে সাংবাদিকদের হাতে আসা ডিএমপির এক কার্যালয় আদেশে গোয়েন্দা তেজগাঁও বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামকে সবুজবাগ থানার ওসি এবং ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ জামিল হোসেনকে লালবাগ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।

ওই আদেশে সবুজবাগ থানার বর্তমান ওসি মো. সাইফুল ইসলামকে ডিএমপির ক্রাইম বিভাগে এবং লালবাগ থানার ওসি মো. ইয়াছিন আলীকে ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে বদলি করা হয়েছিল।

পরে বিকাল পাঁচটার দিকে নতুন আদেশে জনস্বার্থে সবুজবাগ থানার ওসি মো. সাইফুল ইসলামের ক্রাইম বিভাগে বদলি এবং গোয়েন্দা তেজগাঁওয়ের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামের সবুজবাগ থানার ওসি হিসেবে পদায়নের আদেশ বাতিল করা হয়। আদেশে বলা হয়েছে, এটি অবিলম্বে কার্যকর হবে।

তবে কী কারণে সবুজবাগ থানার ওসি মো. সাইফুল ইসলামকে বদলি করা হয়েছিল এবং পরে কেন অল্প সময়ের ব্যবধানে সেই আদেশ বাতিল করা হলো, সে বিষয়ে ডিএমপির পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সসদরদপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

1 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

করতোয়া নদীর আউলিয়ার ঘাট নৌ-ট্র্যাজেডির ৪ বছর, স্বজন হারানোর ক্ষত এখনও শুকায়নি

ওসি বদলির এক ঘণ্টার মধ্যে আদেশ বাতিল করল ডিএমপি

আপডেট সময় : ০৬:৩১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬