০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হজের অর্থ জমাদানে শুক্র ও শনিবার ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ

  • আপডেট সময় : ০৩:৫৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • 30

হজের অর্থ জমাদানে শুক্র ও শনিবার ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ

২০২৭ সালের হজের প্রাক্‌-নিবন্ধন ও নিবন্ধনের ফি জমার সুবিধার্থে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবার) সংশ্লিষ্ট সকল ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির অনুরোধে গত বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ‘সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট’ (এসডিএডি) এ বিষয়ে সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে আনুষ্ঠানিক নির্দেশনা পাঠায়। নির্দেশনা অনুযায়ী, ছুটির এই দুই দিনে হজের অর্থ গ্রহণকারী শাখাগুলো তাদের স্বাভাবিক সময়সূচি মেনে কার্যক্রম পরিচালনা করবে। একই সাথে, নির্ধারিত ব্যাংকিং সময় পার হয়ে গেলেও গ্রাহক উপস্থিত থাকা পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তা বজায় রেখে অর্থ জমা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পূর্বের মতো এবার ব্যাংকের উপ-শাখাগুলো খোলা রাখা নিয়ে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

24 September 2026

জনপ্রিয়

ক্যামেরাবিহীন এআই চশমা আনছে মেটা: নেপথ্যে প্রাইভেসি বিতর্ক

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

হজের অর্থ জমাদানে শুক্র ও শনিবার ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ

আপডেট সময় : ০৩:৫৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬