০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবীতে পূজামণ্ডপে প্রতিমা ভাঙার চেষ্টা, হাতুড়ি-দাসহ আনসারের হাতে যুবক আটক

রাজধানীর পল্লবীতে পূজামণ্ডপে প্রতিমা ভাঙার চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছেন নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা। এসময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে হাতুড়ি, বাটাল, ছেনিজাতীয় সরঞ্জাম ও একটি বড় দা উদ্ধার করা হয়েছে।

রবিবার রাত ১০টার দিকে বাউনিয়াবাদ রবিদাস পাড়া এলাকার সার্বজনীন শ্রী শ্রী রাম মন্দিরের পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম– মো. হাসান ইসলাম তুষার (২৫)। তিনি পল্লবীর বাসিন্দা।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূজামণ্ডপে দর্শনার্থীর বেশে প্রবেশ করা ওই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বে থাকা সহকারী সেকশন কমান্ডার এপিসি মো. আবুল খায়ের তাকে নজরদারিতে রাখেন। একপর্যায়ে ওই যুবক মন্দিরের বাঁশের বেষ্টনী অতিক্রম করে প্রতিমার কাছে যাওয়ার চেষ্টা করলে আবুল খায়ের তাকে আটক করেন।

পরে ওই যুবকের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে হাতুড়ি, বাটাল, ছেনিজাতীয় সরঞ্জাম ও একটি বড় দা পাওয়া যায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আটক যুবককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আনসার বাহিনী।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে সারা দেশে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বাহিনীর সদস্যরা।

19 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

আপডেট সময় : ১২:০৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬