১১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

বাংলাদেশের পর্যটন খাতের সার্বিক উন্নয়ন ও পর্যটন অবকাঠামো শক্তিশালী করতে ১.২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাপানি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল।

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সভায় এই সুসংবাদ জানানো হয়। সভায় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাপানি বিনিয়োগকারী প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশ প্রাকৃতিক বৈচিত্র্য ও সাংস্কৃতিক ঐতিহ্যে ভরপুর এক অপরূপ দেশ। আমাদের রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্রসৈকত কক্সবাজার এবং সিলেটের চোখজুড়ানো চা-বাগান। বর্তমান সরকার পর্যটন খাতের ব্যাপক প্রসারে বিদেশী বিনিয়োগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্বাগত জানাচ্ছে।

জাপানকে বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের বড় বড় অবকাঠামোগত উন্নয়নে জাপানের অবদান অনস্বীকার্য। পর্যটন খাতের বিকাশে তাদের যেকোনো উদ্যোগে সরকার সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। বিশেষ করে ‘উইন-উইন’ পরিস্থিতিতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে কাজ করতে আমরা আগ্রহী।

দ্বিপক্ষীয় আলোচনার সময় জাপানি প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে তাদের আন্তরিক আগ্রহ প্রকাশ করেন। তারা জানান, যৌথভাবে বাংলাদেশের পর্যটন শিল্পের মানোন্নয়নে কাজ করতে তাঁরা পুরোপুরি প্রস্তুত। এরই অংশ হিসেবে জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি খাতে প্রাথমিকভাবে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের সুনির্দিষ্ট ঘোষণা দেন।

জাপানি বিনিয়োগকারীদের এই বড় অঙ্কের বিনিয়োগ ঘোষণাকে স্বাগত জানিয়ে পর্যটন মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, আনুষ্ঠানিক বিনিয়োগ প্রস্তাব জমা হওয়ার পরপরই সরকার অতি দ্রুত প্রয়োজনীয় দাফতরিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি, বিনিয়োগকারীরা যেন সরেজমিনে পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখতে পারেন, সেজন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড খুব শীঘ্রই তাদের পরিদর্শনের ব্যবস্থা করবে।

18 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর!

বাংলাদেশে পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

আপডেট সময় : ০৬:৩৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬