০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামলী থেকে নিখোঁজ রাজিব-উল-হক, সন্ধান চায় পুলিশ

রাজধানীর শ্যামলীর রিং রোড এলাকা থেকে রাজিব-উল-হক শুভ (৪০) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাঁর সন্ধান চেয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আদাবর থানা সূত্রে জানা যায়, গতকাল রবিবার (৩০ আগস্ট) বিকেল চারটার দিকে শ্যামলীর রিং রোডের ছাউনি গোল্ড এলাকার নিজ বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলে বের হন রাজিব-উল-হক। এরপর তিনি আর বাসায় ফেরেননি।

স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে এ ঘটনায় তাঁর বড় বোন তাহমিনা হক সোমবার (৩১ আগস্ট) আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ১৯৭৭।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ রাজিব-উল-হকের উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। তাঁর গায়ের রং শ্যামলা এবং শারীরিক গঠন স্বাস্থ্যবান। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল কালো রঙের হাফ হাতা টি-শার্ট ও জিন্স প্যান্ট।

কোনো ব্যক্তি রাজিব-উল-হকের সন্ধান পেলে আদাবর থানার ডিউটি অফিসারের ০১৩২০-০৪০৮৯৩ নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ করেছে ডিএমপি।

3 November 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

আমতলীতে ৪৭শত পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা!

শ্যামলী থেকে নিখোঁজ রাজিব-উল-হক, সন্ধান চায় পুলিশ

আপডেট সময় : ০৯:৪৬:০০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬