০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হংকংয়ে ‘বাংলাদেশ অ্যাপারেল রোডশো’: পোশাক খাতের সক্ষমতা তুলে ধরল এইচএসবিসি ও বিজিএমইএ

  • আপডেট সময় : ০৩:৫৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • 16

হংকংয়ে 'বাংলাদেশ অ্যাপারেল রোডশো': পোশাক খাতের সক্ষমতা তুলে ধরল এইচএসবিসি ও বিজিএমইএ

আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উৎপাদন সক্ষমতা, পণ্যের বৈচিত্র্য ও পরিবেশবান্ধব টেকসই ব্যবস্থা তুলে ধরতে হংকংয়ে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ অ্যাপারেল রোডশো-২০২৬’। হংকংয়ের আইল্যান্ড শাংরি-লা হোটেলে এইচএসবিসি বাংলাদেশ এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সহযোগিতায় এ রোডশো আয়োজন করা হয়। অনুষ্ঠানে আন্তর্জাতিক ক্রেতা, ব্র্যান্ড প্রতিনিধি ও শিল্প বিশেষজ্ঞসহ ১৩০ জনেরও বেশি অতিথি অংশ নেন।

রোডশোতে বাংলাদেশের পোশাকশিল্পের নতুন বাজারের সম্ভাবনা, পণ্যের বহুমুখীকরণ, উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান ড. রুবানা হক ‘হোয়াই বাংলাদেশ: লেগ্যাসি অ্যান্ড দ্য ফিউচার’ শীর্ষক মূল প্রবন্ধে বাংলাদেশের পোশাক খাতের অর্জন ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন। এছাড়া ‘কেন বাংলাদেশ থেকে পণ্য সংগ্রহ করবেন’ এবং ‘ক্রেতাদের দৃষ্টিকোণ থেকে’ শীর্ষক দুটি প্যানেল আলোচনায় বৈশ্বিক ব্র্যান্ড ও দেশীয় প্রস্তুতকারকদের সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ‘দ্য বাংলাদেশ কালেক্টিভ’ প্রদর্শনীতে দেশের পোশাকের বৈচিত্র্য ও আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোকে বাংলাদেশের সাথে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ার আহ্বান জানান। হংকংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর বাংলাদেশকে কৌশলগত বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান জানান, বাংলাদেশের পোশাক খাত এখন আর শুধু বড় পরিসরে উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি উচ্চমূল্যের পণ্য, দক্ষতা ও পরিবেশবান্ধব উৎপাদনের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে।

3 November 2026

হংকংয়ে ‘বাংলাদেশ অ্যাপারেল রোডশো’: পোশাক খাতের সক্ষমতা তুলে ধরল এইচএসবিসি ও বিজিএমইএ

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

তারেক রহমানের উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

হংকংয়ে ‘বাংলাদেশ অ্যাপারেল রোডশো’: পোশাক খাতের সক্ষমতা তুলে ধরল এইচএসবিসি ও বিজিএমইএ

আপডেট সময় : ০৩:৫৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬