০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোক্তা অধিদপ্তরের অভিযান: ৩ মাসে ৫ হাজার প্রতিষ্ঠানকে সাড়ে ৫ কোটি টাকা জরিমানা

  • আপডেট সময় : ০৩:৪৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • 16

ভোক্তা অধিদপ্তরের অভিযান: ৩ মাসে ৫ হাজার প্রতিষ্ঠানকে সাড়ে ৫ কোটি টাকা জরিমানা

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ এবং ভোক্তা অধিকার রক্ষায় দেশজুড়ে তদারকি কার্যক্রম জোরদার করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে সারাদেশে ৫ হাজার ৯৭টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, কৃত্রিম সংকট তৈরি, অবৈধ মজুত, ওজন ও পরিমাপে কারচুপি এবং মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রির মতো অনিয়মের দায়ে ৫ হাজার ৫৫৪টি প্রতিষ্ঠানকে মোট ৫ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

বাজার তদারকির অংশ হিসেবে পাইকারি ও খুচরা বাজারে ভোজ্যতেল, ডাল ও ছোলাসহ নিত্যপণ্যের দাম ও সরবরাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অভিযানের সময় ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, সঠিক ওজন নিশ্চিতকরণ এবং হোটেলে প্রয়োজনীয় বিধিবিধান মেনে চলার নির্দেশ দেওয়া হচ্ছে। শুধু প্রশাসনিক বাবস্থাই নয়, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ও জনসচেতনতা বাড়াতে ব্যবসায়ীদের মাঝে লিফলেটও বিতরণ করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম জানান, অনিয়ম পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বারবার অনিয়ম করা প্রতিষ্ঠানগুলোকে সিলগালা করা হচ্ছে। তবে তিনি উল্লেখ করেন যে, কেবল অভিযানের মাধ্যমে শতভাগ শৃঙ্খলা আনা সম্ভব নয়; নিরাপদ বাজারব্যবস্থা গড়ে তুলতে হলে ব্যবসায়ীদের নৈতিকতা ও সবার সম্মিলিত সচেতনতা অত্যন্ত জরুরি।

3 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

তারেক রহমানের উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

ভোক্তা অধিদপ্তরের অভিযান: ৩ মাসে ৫ হাজার প্রতিষ্ঠানকে সাড়ে ৫ কোটি টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:৪৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬