০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পৌরসভার নোটিশ-নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভবন নির্মাণের অভিযোগ, ঝুঁকিতে প্রতিবেশীর টিনশেড

অবৈধ নির্মাণ ও সেটব্যাক লঙ্ঘন: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের আরামবাগ মহল্লায় প্রয়োজনীয় অনুমোদন ও নির্ধারিত দূরত্ব (সেটব্যাক) না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে শাহ মো. আলমগীরের বিরুদ্ধে। ভুক্তভোগী প্রতিবেশী শাহ মোঃ নুর আলমের দাবি, এক কাঠারও কম জমিতে অপরিকল্পিতভাবে এই ভবনটি তোলা হয়েছে এবং ওপরে আরও তলা বাড়ানোর জন্য পিলার বসানো হয়েছে। এতে পাশাপাশি থাকা বসতবাড়ি, সীমানা প্রাচীর ও টিনের ঘর মারাত্মক ঝুঁকিতে পড়েছে। নিয়ম না মেনে পানি ফেলার কারণে পাশের জমিতে জলাবদ্ধতা ও ক্ষয়ক্ষতি হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

পৌরসভার নোটিশ অমান্য: জেলা প্রশাসকের কাছে দেওয়া লিখিত আবেদনের নথি অনুযায়ী, ভবন নির্মাণ বন্ধ ও নিয়ম মানার জন্য পৌরসভা থেকে ২০১৫ সালের ২৯ অক্টোবর, ৯ নভেম্বর ও ২৪ নভেম্বর একাধিক নোটিশ জারি করা হয়েছিল। তবে এসব নিষেধাজ্ঞা ও নির্দেশনার তোয়াক্কা না করেই অভিযুক্ত ব্যক্তি নির্মাণকাজ চালিয়ে যান। স্থানীয়দের দাবি, আপত্তির মুখে উল্টো ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।

ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু: ঘটনাটি আরও আশঙ্কাজনক রূপ নেয় যখন গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পড়ে মো. রুবেল নামে এক শ্রমিকের মৃত্যু হয়। ভুক্তভোগী নুর আলমের ২ সেপ্টেম্বর ২০২৬-এর অভিযোগে উল্লেখ করা হয়, পৌরসভার নিষেধাজ্ঞা অমান্য করে বেআইনিভাবে কাজ চালু রাখার ফলেই এই দুর্ঘটনাটি ঘটে।

প্রশাসন ও পৌরসভার ভূমিকা: এ বিষয়ে অভিযুক্ত শাহ আলমগীর কোনো বৈধ অনুমোদনের সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রকৌশলী মো. ইমরান হোসেন জানান, অনুমোদন ছাড়া বা নির্দেশনা অমান্য করে ভবন নির্মাণের কোনো সুযোগ নেই। তবে একাধিক নোটিশের পরও কাজ বন্ধ না হওয়ায় পৌরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

সরেজমিন তদন্তের দাবি: পরিস্থিতি নিরসনে ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানিয়ে সরজমিনে ভবনের পরিমাপ, নকশা এবং শ্রমিকের নিরাপত্তার বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিরুপম মজুমদার জানান, সরেজমিন পরিদর্শন শেষে বিধি মোতাবেক পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

3 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

রাজনৈতিক স্বার্থে পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পৌরসভার নোটিশ-নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভবন নির্মাণের অভিযোগ, ঝুঁকিতে প্রতিবেশীর টিনশেড

আপডেট সময় : ০৩:০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬