০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুবনেতা বুলবুল হত্যার বিচারে কঠোর কর্মসূচির হুমকি

  • আপডেট সময় : ০২:৫৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • 81

যুবনেতা বুলবুল হত্যার বিচারে কঠোর কর্মসূচির হুমকি

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বন্দর থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক যুব নেতা জাহিদ আল-আমীন বুলবুল ভাইয়ের হত্যাকারীদের ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার, চাষাড়ায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব আবদুর রশিদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ মামুনুর রশিদ।

প্রোগ্রামে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি হাফেজ মুহাম্মাদ রবিউল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন , ৬ মাস যাবত নতুন সরকার দায়িত্ব পালন করলেও দেশের আইন-শৃঙ্খলা এখনো নিয়ন্ত্রণে আসেনি। পলাতক স্বৈরাচারের সন্ত্রাসী বাহিনী সদস্যরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং পূর্বের মতোই অপরাধমূলক বিভিন্ন কাজে সম্পৃক্ত আছে।

প্রশাসনের ব্যর্থতার জন্যই আজ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্ধ থানার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আল আমিন বুলবুলযে হত্যার শিকার হতে হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সিফাত গ্যাং আর তার সহযোগীরা প্রায় ১৪ টি মামলার আসামি ছিল। প্রশাসন পূর্বেই তাদের গ্রেফতার এবং শাস্তি নিশ্চিত করলে তারা আর কোন অপরাধ করার সুযোগ পেত না। এবং তাদের দেখে অন্যান্য অপরাধীরাও শিক্ষা গ্রহণ করত।

দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অনতিবিলম্বে যুবনেতা বুলবুল হত্যাকারীদের ফাঁসি বাস্তবায়ন না করলে কঠোর কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

পাশাপাশি তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

সমাবেশে অন্যান্য বক্তারাও জাহিদ আল-আমীন বুলবুল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং আইনানুগ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশ শেষে নেতাকর্মীরা চাষাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে ডি.আই.টি. মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে নিহত জাহিদ আল-আমীন বুলবুলসহ সকল নিহতের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

1 October 2026

Spread the love
জনপ্রিয়

শৃঙ্খলাভঙ্গের দায়ে বিএনপির বড় পদক্ষেপ: ঢাকা উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত, ৮ নেতা বহিষ্কার

যুবনেতা বুলবুল হত্যার বিচারে কঠোর কর্মসূচির হুমকি

আপডেট সময় : ০২:৫৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬