০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেধার স্বীকৃতিতে পটুয়াখালীতে ২৫৭ শিক্ষার্থীকে প্রথম আলোর সংবর্ধনা

‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’—এই স্লোগান সামনে রেখে পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৫৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জাতীয় দৈনিক প্রথম আলো।
‎
‎বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম আলোর উদ্যোগে এবং ডিজিটাল শিক্ষামূলক প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন ।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি)উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।
‎
‎পবিপ্রবি উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু মেধা থাকলেই সাফল্য আসে না; মেধার সঙ্গে পরিশ্রম যুক্ত হলেই একজন শিক্ষার্থী প্রকৃত অর্থে সফল হতে পারে। শিক্ষার্থীদের এই অর্জনের পেছনে বাবা-মায়ের দীর্ঘদিনের ত্যাগ, ভালোবাসা এবং শিক্ষকদের দিকনির্দেশনার কথাও স্মরণ করিয়ে দেন তিনি।
‎
‎তিনি বলেন, “তোমরা ভালো ফলাফল করেছ, তার মানে তোমাদের মধ্যে সম্ভাবনা আছে। প্রকৃত মেধার পরিচয় মিলবে তখনই, যখন এই মেধাকে দেশের ও মানুষের কল্যাণে কাজে লাগাতে পারবে।
‎
‎বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু প্রচলিত পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ হয়ে ওঠার আহ্বান জানান তিনি। বিজ্ঞান, মানবিক কিংবা ব্যবসায় শিক্ষা—যে বিভাগেই পড়াশোনা করুক না কেন, শিক্ষার্থীদের চিন্তাভাবনায় আধুনিকতা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
‎
‎তিনি আরও বলেন, “তোমাদের শুধু মেধাবী হলেই হবে না, ভালো মানুষ হওয়ারও চেষ্টা করতে হবে। একটি জাতির জন্য দক্ষ ও ভালো মানুষ খুবই প্রয়োজন।
‎
‎এ ধরনের আয়োজনের জন্য প্রথম আলোকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রথম আলো বন্ধুসভা একদিকে যেমন শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের মূল্যায়ন করছে, অন্যদিকে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছে।
‎
‎অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভা পটুয়াখালীর সভাপতি মরিয়ম আক্তার মুক্তা সভাপতিত্বে
‎স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর পটুয়াখালী জেলা প্রতিনিধি বিলাস দাস।
‎
‎এ ছাড়া বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা কবি ও সাহিত্যিক আনোয়ার হোসেন বাদল এবং সংবর্ধনা পাওয়া মেধাবী শিক্ষার্থী।
‎
‎অনুষ্ঠান সঞ্চালনা করেন আহম্মেদ কাওসার ও সুস্মিতা মন্ডল।
‎
‎দিনব্যাপী আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত ২৫৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থীদের উচ্ছ্বাস, অভিভাবকদের আনন্দ এবং অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্যে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।

7 October 2026

Spread the love
জনপ্রিয়

মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ৪ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মেধার স্বীকৃতিতে পটুয়াখালীতে ২৫৭ শিক্ষার্থীকে প্রথম আলোর সংবর্ধনা

আপডেট সময় : ০৪:৪৯:২০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬