১০:১৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ৪ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালবিরোধী অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—মো. মিরাজ (৩০), সুজন হোসেন (৩৫), মো. হারুন (৩০) ও রাসেল হক (৩১)।

বুধবার (৭ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে ঢাকা মহানগর আনসারের (ডিএমএ) পশ্চিম জোনের কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আনসার সদস্যরা জানান, বিআরটিএ কার্যালয়ে কর্তব্যরত আনসার সদস্যদের নজরে দালাল চক্রের এক সদস্যের সন্দেহজনক কার্যক্রম আসে। পরে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের উপস্থিতিতে গার্ড ইনচার্জ পিসি মো. মফিজ উদ্দিন ও এপিসি আল মিজানের নেতৃত্বে দালালবিরোধী অভিযান চালানো হয়। এ সময় গাড়ি-সংক্রান্ত বিভিন্ন কাজ দ্রুত করে দেওয়ার আশ্বাস দিয়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ নেওয়ার অভিযোগে চারজনকে হাতেনাতে আটক করা হয়।

অভিযান শেষে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অভিযানে আনসার সদস্য শাহ ইমরান, পবিত্র সিংহ চন্দ্র, মানিক মিয়া, রোকনুজ্জামান, মতিয়ার ও রাজু আহমেদ দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সরকারি সেবা দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান ও সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

7 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি

মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ৪ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আপডেট সময় : ০৯:১৪:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬