০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের প্রযুক্তিনির্ভর অভিযানে উদ্ধার ৩০ মোবাইল, মালিকদের হাতে হস্তান্তর

হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে প্রযুক্তিনির্ভর কার্যক্রম চালিয়ে চাঁপাইনবাবগঞ্জে ৩০টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ। পরে উদ্ধার করা এসব মোবাইল ফোনের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস উপস্থিত থেকে মালিকদের হাতে তাদের হারানো মোবাইল ফোন তুলে দেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালান। তাদের আন্তরিকতা, পেশাদারিত্ব ও নিরলস প্রচেষ্টায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন উদ্ধার সম্ভব হয়।

উদ্ধার হওয়া ৩০টি মোবাইল ফোনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা থেকে ১৫টি, শিবগঞ্জ থানা থেকে ৬টি, গোমস্তাপুর থানা থেকে ২টি এবং নাচোল থানা থেকে ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মোবাইল ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা হারানো ফোন ফিরে পাওয়ায় জেলা পুলিশ ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেলা পুলিশ জানিয়েছে, জনগণের হারানো সম্পদ উদ্ধারে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং পেশাদারিত্বের সঙ্গে কার্যক্রম অব্যাহত থাকবে।

7 October 2026

Spread the love
জনপ্রিয়

মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ৪ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের প্রযুক্তিনির্ভর অভিযানে উদ্ধার ৩০ মোবাইল, মালিকদের হাতে হস্তান্তর

আপডেট সময় : ০৫:১৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬