০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি শিক্ষার্থীর হারানো স্মার্টফোন উদ্ধার করলো সিআইডি

বাংলাদেশে অধ্যয়নরত এক বিদেশি নারী শিক্ষার্থীর হারিয়ে যাওয়া দামি স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

প্রযুক্তিনির্ভর তদন্ত ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে ফোনটি উদ্ধারের পর সোমবার (২৭ জুলাই) সিআইডি সদরদপ্তরে আনুষ্ঠানিকভাবে এক ভারতীয় শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়। সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব এ তথ্য জানান।

আবু তালেব বলেন, রাজধানীর গ্রিন রোডের গ্রিন লাইফ মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থী আসমা গত ৮ জুলাই দুপুরে কলাবাগান থানার গ্রিন রোড এলাকায় একটি কাজে বের হন। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন, তার ব্যবহৃত স্যামসাং গ্যালাক্সি এস২৪ মডেলের স্মার্টফোনটি হারিয়ে গেছে। ফোনটিতে একটি বাংলাদেশি ও একটি ভারতীয় সিম কার্ড ব্যবহার করা হচ্ছিল। গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যম হারিয়ে যাওয়ায় তিনি দুশ্চিন্তায় পড়ে যান।

পরে সহপাঠী ও বান্ধবী রিজুয়ানা রহমান রিসার সহায়তায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। বিষয়টি দ্রুত সমাধানের আশায় ওই শিক্ষার্থীর শিক্ষক শারমিন সিআইডির সাইবার পুলিশ সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) বিশেষজ্ঞ দল প্রযুক্তিগত অনুসন্ধান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনটির অবস্থান শনাক্ত করার পর ধারাবাহিক অনুসন্ধান চালিয়ে বাগেরহাট জেলা থেকে ফোনটি উদ্ধার করা হয়।

পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সিআইডি সদর দপ্তরের সাইবার পুলিশ সেন্টার ইউনিটের কার্যালয়ে বিদেশি শিক্ষার্থী আসমার কাছে উদ্ধার করা মোবাইল ফোনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

নিজের হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি ফিরে পেয়ে আবেগাপ্লুত আসমা সিআইডির সাইবার পুলিশ সেন্টারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) জানিয়েছে, নাগরিকদের পাশাপাশি বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

16 September 2026

ট্যাগ :
জনপ্রিয়

বন্ধুকে ঘুরতে নিয়ে হত্যা, লাশ ৬ টুকরা; কারাগার থেকে পালানো সোহেল গ্রেফতার

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

বিদেশি শিক্ষার্থীর হারানো স্মার্টফোন উদ্ধার করলো সিআইডি

আপডেট সময় : ০৭:২৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬