০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরের সীমান্তে ১৮ কেজি গাঁজা, ৫৬ বোতল ভারতীয় মদ ও ফেয়ারডিল সিরাপ উদ্ধার করেছে বিজিবি

  • আপডেট সময় : ০৩:৫২:৩০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • 15

মেহেরপুরের সীমান্তে ১৮ কেজি গাঁজা, ৫৬ বোতল ভারতীয় মদ ও ফেয়ারডিল সিরাপ উদ্ধার করেছে বিজিবি

মেহেরপুরের গাংনীতে পৃথক দু’টি মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এক লক্ষ সাতাত্তর হাজার টাকার ভারতীয় মাদক উদ্ধার করেছে বিজিবি।
‎
‎গতকাল রোববার রাতে উপজেলার ধলার মাঠ ও মথুরাপুর রিফুজি পাড়ার মাঠ এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
‎
‎সোমবার বেলা ১২টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
‎
‎প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
‎গাংনী উপজেলার ধলা বিওপির ধলার মাঠ এলাকায় বিজিবি টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।যার আনুমানিক মূল্য ৬৩,০০০/- (তেষট্টি হাজার) টাকা।
‎
‎অপর দিকে কাজীপুর বিওপির মথুরাপুর রিফুজি পাড়ার মাঠ এলাকায় কাজীপুর বিজিবি’র টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।যার আনুমানিক মূল্য ১,১৪,০০০/- (এক লক্ষ চৌদ্দ হাজার) টাকা।
‎পৃথক দু’টি অভিযানের উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট আনুমানিক মূল্য ১,৭৭,০০০/- (এক লক্ষ সাতাত্তর হাজার) টাকা।
‎
‎প্রেস বিজ্ঞপ্তিতিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে সর্বদা সতর্ক, সজাগ ও তৎপর রয়েছে বিজিবি। সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ এবং চোরাচালান নির্মূলে নিয়মিত অভিযানের পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান সম্পূর্ণ আপসহীন। একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুরক্ষিত সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।
‎

2 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

খেলার মাঠে ফিরবে যুবসমাজ: মাদক রোধে সরকারের নতুন উদ্যোগ

মেহেরপুরের সীমান্তে ১৮ কেজি গাঁজা, ৫৬ বোতল ভারতীয় মদ ও ফেয়ারডিল সিরাপ উদ্ধার করেছে বিজিবি

আপডেট সময় : ০৩:৫২:৩০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬