০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খেলার মাঠে ফিরবে যুবসমাজ: মাদক রোধে সরকারের নতুন উদ্যোগ

  • আপডেট সময় : ০৪:৩৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • 17

খেলার মাঠে ফিরবে যুবসমাজ: মাদক রোধে সরকারের নতুন উদ্যোগ

মাদকদ্রব্যের ভয়াবহ গ্রাস থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলাকে প্রধান অগ্রাধিকার হিসেবে নিয়েছে সরকার। তরুণদের খেলার মাঠে ফিরিয়ে এনে একটি সুস্থ ও সুন্দর জাতি গঠনের এই প্রত্যয় ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। গত রোববার (১ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ‘ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল লীগ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মাদক কেবল ব্যক্তি বা পরিবার নয়, পুরো পরিবেশ ও সমাজকে ধ্বংস করে দেয়। এই সর্বনাশা পথ থেকে যুবসমাজকে দূরে রাখতে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার কোনো বিকল্প নেই। খেলাধুলা এগিয়ে নেওয়ার মূল দায়িত্ব খেলোয়াড়দের উল্লেখ করে তিনি বলেন, ভলিবলকে এগিয়ে নিতে প্রয়োজন খেলোয়াড়দের নিষ্ঠা, পরিশ্রম ও আন্তরিকতা। একইসঙ্গে ভলিবল ফেডারেশনে সাবেক খেলোয়াড়দের সম্পৃক্ততা ও উপস্থিতি আগামী দিনে নতুন খেলোয়াড় তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। ছেলে-মেয়ে নির্বিশেষে সবাইকে পছন্দের খেলায় অংশ নিতে উৎসাহিত করার আহ্বান জানিয়ে তিনি জানান, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চাই একটি সচেতন ও সুন্দর জাতি গঠনে সবচেয়ে বড় সহায়ক শক্তি।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) সিনা ইবনে জামালী, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসাঃ ফেরদৌসী বেগম এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনা ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতায় ঢাকা মহানগরীর মোট ১৩টি ক্লাব ও প্রতিষ্ঠানের ভলিবল দল অংশ নিচ্ছে।

2 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

মাদারীপুরের ‘টিকটক কলেজ’ নামের সেই প্রতিষ্ঠানে এইচএসসি ফলে বিপর্যয়: আলোচনায় পাঠদান ও অব্যবস্থাপনা

খেলার মাঠে ফিরবে যুবসমাজ: মাদক রোধে সরকারের নতুন উদ্যোগ

আপডেট সময় : ০৪:৩৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬