০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবীর ক্যাম্পে বিশুদ্ধ পানির নলকূপ উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

রাজধানীর পল্লবীর উর্দুভাষী জনগোষ্ঠীর দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট নিরসনে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের উদ্যোগে ক্যাম্পে বসবাসকারী উর্দুভাষী মানুষের জন্য নিরাপদ বিশুদ্ধ পানি সরবরাহ কর্মসূচির আওতায় পল্লবীর রাবেদা ক্যাম্প ও মুসলিম ক্যাম্পে দুটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গভীর নলকূপ দুটির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

অনুষ্ঠানে তিনি বলেন, তার নির্বাচনী এলাকার প্রতিটি উর্দুভাষী ক্যাম্পে পর্যায়ক্রমে নিরাপদ বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে। পাশাপাশি বছরজুড়ে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ কর্মসূচিও চালু থাকবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, উর্দুভাষী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, পরিচ্ছন্ন পরিবেশ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়েও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি উল্লেখ করেন, সম্প্রতি বিভিন্ন সেমিনারে ঢাকা-১৬ (পল্লবী-রূপনগর) আসনের উর্দুভাষী ক্যাম্পগুলোর পরিবেশ ও জীবনমানের নানা সমস্যা তুলে ধরে তাদের অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেছেন।

এদিকে স্থানীয় বাসিন্দারা গভীর নলকূপ স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে ভোগার পর নতুন নলকূপ চালু হওয়ায় নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত হবে এবং দৈনন্দিন দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

1 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

স্পিকারের কাছে বিএনপি এমপি মিষ্টির পদত্যাগপত্র জমা

পল্লবীর ক্যাম্পে বিশুদ্ধ পানির নলকূপ উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৬:০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬