০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩ কেজি ৯০০ গ্রাম কথিত গাঁজাসহ মো. নজরুল ইসলাম (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে নাচোল উপজেলার মুরাদপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং নাচোল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

নাচোল থানার এসআই (নিরস্ত্র) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা মুরাদপুর গ্রামের রফিকুল ইসলাম (৪০) এর বাড়ির সামনে অভিযান চালান। এ সময় শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের আইনাল হকের ছেলে মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ১৩ কেজি ৯০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মাদকবিরোধী অভিযানের বিষয়ে পুলিশ বলছে, মাদকের বিস্তার রোধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে পুলিশ।

মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় শতভাগ গোপন রাখা হবে।

1 October 2026

Spread the love
জনপ্রিয়

গাইবান্ধায় অভিযান: ঠাকুরগাঁওয়ে ১৭ লাখ টাকার ওষুধ চুরির ঘটনায় গ্রেপ্তার ৪, পিকআপসহ মালামাল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

আপডেট সময় : ০১:৩৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬