০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গেন্ডারিয়ায় ২০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর গেন্ডারিয়ায় ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামির নাম–মো. ইমান হোসেন (৪৫)। তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে।

গতকাল সোমবার (২৪ আগস্ট) সকালে দয়াগঞ্জ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এনায়েত কবির সোয়েব গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,গতকাল সকাল ৭টা ৫ মিনিটের দিকে ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম গেন্ডারিয়া থানার দয়াগঞ্জ মোড়ের ডিস্টিলারি রোডে অভিযান চালায়। এ সময় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, সূত্রাপুর বিভাগের কার্যালয়ের সামনে থেকে ইমান হোসেনকে আটক করা হয়।

পরে তার কাছ থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় ইমান হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

1 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

গাইবান্ধায় অভিযান: ঠাকুরগাঁওয়ে ১৭ লাখ টাকার ওষুধ চুরির ঘটনায় গ্রেপ্তার ৪, পিকআপসহ মালামাল উদ্ধার

গেন্ডারিয়ায় ২০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৩:৩৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬