১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে রোগীর শয্যা থেকে চুরি হওয়া মোবাইল উদ্ধার, চোর আটক

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর শয্যা থেকে চুরি হওয়া ৩০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন উদ্ধার করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। এ ঘটনায় মস্তু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুর ২টার দিকে হাসপাতালের অষ্টম তলার সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রোগীর নাম মো. মোশাররফ হোসেন। তাঁর বাড়ি গাজীপুরের কাশিমপুর থানার কোনাবাড়ী এলাকার আমবাগ গ্রামে।

আনসার সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, মোশাররফ হোসেনের শয্যা থেকে মোবাইল ফোনটি চুরি হওয়ার পর তিনি হাসপাতালের তৃতীয় তলায় দায়িত্ব পালনরত আনসার সদস্য পিসি মো. গোলাম মোস্তফার কাছে অভিযোগ করেন।

অভিযোগ পেয়ে গোলাম মোস্তফা ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন। পরে হাসপাতালের বিভিন্ন স্থানের ফুটেজ যাচাই করে অনুসন্ধান চালান। একপর্যায়ে হাসপাতালের মর্গ এলাকায় মস্তু মিয়াকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

উদ্ধারের পর মোবাইল ফোনটি ভুক্তভোগী মোশাররফ হোসেনের কাছে ফিরিয়ে দেওয়া হয়। আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

10 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

গাজীপুরে রোগীর শয্যা থেকে চুরি হওয়া মোবাইল উদ্ধার, চোর আটক

গাজীপুরে রোগীর শয্যা থেকে চুরি হওয়া মোবাইল উদ্ধার, চোর আটক

আপডেট সময় : ১০:০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬