০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কারওয়ান বাজারে ছুরিকাঘাতে ব্যক্তি আহত, আটক ১

রাজধানীর কারওয়ান বাজারে মেট্রোরেল স্টেশনের নিচে ছুরিকাঘাতে এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ ঘটনাটিকে ছিনতাইয়ের ঘটনা বলে দাবি করলেও পুলিশ বলছে, প্রাথমিকভাবে কথাকাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তি ও আটক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তিকে ছুরিকাঘাত করার পর তিনি আহত অবস্থায়ই অপর ব্যক্তিকে ধরে ফেলেন। পরে আশপাশের লোকজন সেখানে জড়ো হয়ে ওই ব্যক্তিকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, রক্তাক্ত এক ব্যক্তি আরেকজনকে মারধর করছেন। তার পিঠে আঘাতের চিহ্ন এবং পরনের পোশাক ছেঁড়া দেখা যায়। আশপাশের কয়েকজনকেও ওই ব্যক্তিকে মারধর করতে দেখা যায়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ছিনতাইকারী বলব না। যাকে মারধর করা হয়েছে, তিনি মাদকসেবী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে আটক করা হয়েছে।

ওসি বলেন, ছুরিকাঘাতে আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কথাকাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

24 September 2026

ট্যাগ :
জনপ্রিয়

কারওয়ান বাজারে ছুরিকাঘাতে ব্যক্তি আহত, আটক ১

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

কারওয়ান বাজারে ছুরিকাঘাতে ব্যক্তি আহত, আটক ১

আপডেট সময় : ০৭:১৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬