০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির সমাবেশে ককটেল হামলা: সুষ্ঠু তদন্ত চায় জামায়াত

  • আপডেট সময় : ০৫:০০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • 84

এনসিপির সমাবেশে ককটেল হামলা: সুষ্ঠু তদন্ত চায় জামায়াত

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (৭ জুলাই) দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের আহ্বান জানানোর পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, সোমবার রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির পদযাত্রা-পরবর্তী সমাবেশে সংঘটিত ককটেল হামলা অত্যন্ত নিন্দনীয়, উদ্বেগজনক ও বর্বরোচিত। একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলার ঘটনা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। হামলার পাশাপাশি ওই সময় সমাবেশস্থলে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটের যে ঘটনা ঘটেছে, সেটিকেও নিরপেক্ষ তদন্তের আওতায় আনা উচিত বলে তিনি মন্তব্য করেন। একই সাথে তিনি এ ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও দাবি করেন, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব ছাড়াই সম্পূর্ণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই হামলার নেপথ্যে জড়িত মূল অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়ে ওঠা যাবতীয় অভিযোগও সুষ্ঠুভাবে খতিয়ে দেখার জন্য তিনি আহ্বান জানান। বিবৃতির শেষে তিনি স্মরণ করিয়ে দেন যে, দেশের সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের পরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও জননিরাপত্তা বজায় রাখতে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার কোনো বিকল্প নেই।

1 October 2026

Spread the love
জনপ্রিয়

তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৮০ আসামি গ্রেফতার

এনসিপির সমাবেশে ককটেল হামলা: সুষ্ঠু তদন্ত চায় জামায়াত

আপডেট সময় : ০৫:০০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬