১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আড়িয়াল খাঁ নদীতে আড়াই কিলোমিটার জুড়ে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

মাদারীপুরের কালকিনি উপজেলার আড়িয়াল খাঁ নদীতে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার সমিতির হাট লঞ্চঘাট থেকে বাঁশগাড়ী লঞ্চঘাট পর্যন্ত প্রায় চার কিলোমিটার নদীপথে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে বিভিন্ন বয়স ও শ্রেণীর হাজারো মানুষের সমাগম ঘটে, যা পুরো এলাকায় এক আনন্দঘন ও উৎসবমুখর আমেজ তৈরি করে।

প্রতিযোগিতায় মোট পাঁচটি নৌকা অংশ নেয়। এতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর তালুকদার গ্রুপের বাদল তালুকদারের নৌকা প্রথম স্থান অর্জন করে। যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করে খাঁ যুবসমাজ ও লিটন সরদারের নৌকা এবং তৃতীয় স্থান লাভ করে সুমন শিকদারের নৌকা। এছাড়া একটি ডিঙি নৌকাও এতে অংশ নেয়। প্রবাসী মিরাজ হাওলাদার ও ইলিয়াস তালুকদারের সৌজন্যে বিজয়ী প্রথম দলকে একটি ফ্রিজ এবং অংশগ্রহণকারী বাকি সব দলকে ৩২ ইঞ্চি স্মার্ট টেলিভিশন পুরস্কার হিসেবে দেওয়া হয়।

বাদল তালুকদার ও ইয়ামিন তালুকদারসহ স্থানীয় গুণী ব্যক্তিদের সার্বিক পরিচালনায় সফলভাবে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়। স্থানীয় দর্শনার্থীরা জানান, নৌকা বাইচ কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মের কাছে হারিয়ে যেতে বসা এই গ্রামীন ঐতিহ্যকে পরিচিত ও জনপ্রিয় করে তুলতে নিয়মিত এমন আয়োজন বজায় রাখার ওপর তারা জোর দেন।

13 September 2026

জনপ্রিয়

‘অপহরণ’ বলে ছড়ানো ভিডিওটি খণ্ডিত, পূর্ণাঙ্গ ফুটেজে দেখা গেল বস্তা থেকে বেরিয়ে রিকশায় নজরুল!

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

আড়িয়াল খাঁ নদীতে আড়াই কিলোমিটার জুড়ে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

আপডেট সময় : ০১:৪১:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬