০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি কলোনিতে ভয়াবহ লিফট দুর্ঘটনা: ছিঁড়ে পড়ল তার, শিশুসহ দুইজনের পঙ্গুত্বের আশঙ্কা

  • আপডেট সময় : ০২:৪৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • 41

সরকারি কলোনিতে ভয়াবহ লিফট দুর্ঘটনা: ছিঁড়ে পড়ল তার, শিশুসহ দুইজনের পঙ্গুত্বের আশঙ্কা

আজ ২ অক্টোবর ২০২৬, শুক্রবার ভোরে রাজধানীর মিরপুর-১-এর পাইকপাড়াস্থ সরকারি কর্মকর্তা/কর্মচারীদের আবাসন (পশ্চিম গেইট)-এর ডি-১ টাইপ কলোনির ১ নম্বর ভবনে এক মর্মান্তিক লিফট দুর্ঘটনা ঘটেছে। ফজরের নামাজ শেষে ভবনের অধিবাসীরা যখন নিজ নিজ ফ্ল্যাটে ফিরছিলেন, ঠিক সে মুহূর্তে ১ নম্বর ভবনের লিফটটির সবগুলো তার (ক্যাবল) হঠাৎ ছিঁড়ে যায়। বিকট শব্দে লিফটটি উপর থেকে একদম নিচতলায় আছড়ে পড়ে। এতে লিফটে থাকা শিশুসহ দুই জন অ্যালোটি মারাত্মকভাবে আহত হন।
​দুর্ঘটনার সাথে সাথেই আহতদের সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর/পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের আঘাত অত্যন্ত গুরুতর; একজনের পা থেকে মাংস সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে তাদের শরীরে রক্ত প্রদান করা হয়েছে। নিটোর-এর কর্তব্যরত চিকিৎসক উদ্বেগ প্রকাশ করে জানান যে, এই মারাত্মক আঘাতের কারণে আহত দুইজনের পা-ই আজীবনের জন্য পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
​সরকারি আবাসনে নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে এমন দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন ক্ষুব্ধ বাসিন্দারা। লিফটের মতো জরুরি ও স্পর্শকাতর ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে অবহেলার বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত লিফটটি সংস্কারের দাবি জানিয়েছেন কলোনির অধিবাসীরা।

3 October 2026

Spread the love
জনপ্রিয়

পূর্বাচল ৩০০ ফিটে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে চতুর্থ দিনের অভিযান

সরকারি কলোনিতে ভয়াবহ লিফট দুর্ঘটনা: ছিঁড়ে পড়ল তার, শিশুসহ দুইজনের পঙ্গুত্বের আশঙ্কা

আপডেট সময় : ০২:৪৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬