০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ১.৮২৬ কেজি হেরোইনসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ মো. হানিফ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ইসলামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তেররশিয়া শাহাজান বিশ্বাসের টোলা (লোহাপাড়া) এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
গ্রেপ্তার হানিফ ওই এলাকার মো. রুহুলের ছেলে।

এসআরবি-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেররশিয়া শাহাজান বিশ্বাসের টোলা এলাকায় অভিযান পরিচালনা করে হানিফকে আটক করা হয়। পরে তার বসতবাড়ির একতলা ভবনের নির্মাণাধীন একটি বাথরুমে তল্লাশি চালানো হয়।

এ সময় সেখানে প্লাস্টিকের ক্যারেটের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়।

এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানের ধারাবাহিকতায় হানিফকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে।

অভিযান শেষে গ্রেপ্তার হানিফ ও উদ্ধারকৃত হেরোইন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

24 September 2026

জনপ্রিয়

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

চাঁপাইনবাবগঞ্জে ১.৮২৬ কেজি হেরোইনসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৪০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬