০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিরঝিলে বাস কাউন্টার ভেঙে চুরির চেষ্টা, আনসারের হাতে আটক ৩

রাজধানীর হাতিরঝিলে বাস কাউন্টার ভেঙে চুরির চেষ্টাকালে তিনজনকে হাতেনাতে আটক করেছে টহলরত আনসার সদস্যরা।

পরে তাদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে হাতিরঝিল থানাধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) হাতিরঝিল মহানগর-২ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আনসার সূত্রে জানা যায়, গভীর রাতে তিন ব্যক্তি একটি বাস কাউন্টার ভেঙে চুরির চেষ্টা করছিলেন। এ সময় ওই এলাকায় টহলরত ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের সদস্যরা বিষয়টি দেখতে পান। পরে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে হাতেনাতে আটক করেন।

আটককৃত ব্যক্তিরা হলেন—কামরুল (২১), মো. আসিক (১৮) ও মো. শামীম (১৯)।

তারা সবাই রাজধানীর হাতিরঝিলের মধুবাগ এলাকার বাসিন্দা।

ঘটনার সময় দায়িত্বে ছিলেন এপিসি শেখ রাসেল, আনসার মো. মিজানুর রহমান ও আনসার মো. মাইমুন ইসলাম। পরে সংস্থা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটক তিনজনকে হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আনসার বাহিনী জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের সদস্যরা নিয়মিত টহল ও সতর্কতামূলক দায়িত্ব পালন করছেন। তাৎক্ষণিক তৎপরতার মাধ্যমে অপরাধ প্রতিরোধে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

25 September 2026

ট্যাগ :
জনপ্রিয়

দক্ষিণ কেরানীগঞ্জে ককটেল তৈরির বিপুল কাঁচামাল ও ৯ হাজার মুখোশ উদ্ধার; যুবলীগ নেতা গ্রেফতার

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

হাতিরঝিলে বাস কাউন্টার ভেঙে চুরির চেষ্টা, আনসারের হাতে আটক ৩

আপডেট সময় : ০৫:৫৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬