০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক দলনেতা বায়েজিদ মিঠু আটক: নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে গণধোলাই

  • আপডেট সময় : ১২:৪৭:১০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • 18

স্বেচ্ছাসেবক দলনেতা বায়েজিদ মিঠু আটক: নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে গণধোলাই

বরিশালের উজিরপুর পৌর সদরে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবকে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। শনিবার (সাত নভেম্বর) দিবাগত রাতে উজিরপুর পৌর সদরের চৌরাস্তা টেম্পু স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত বায়েজিদ মিঠু উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই এলাকার বাসিন্দা বায়েজিদ মিঠু তার এক প্রতিবেশীর গোপন ভিডিও ধারণের চেষ্টা করলে ভুক্তভোগী নারী টের পেয়ে চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করেন এবং তার মোবাইল ফোনে একাধিক নারীর গোপন ভিডিও দেখতে পান। ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

8 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

ভূরুঙ্গামারীতে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ও ফোন ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দলনেতা বায়েজিদ মিঠু আটক: নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে গণধোলাই

আপডেট সময় : ১২:৪৭:১০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬