০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ও ফোন ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

  • আপডেট সময় : ০২:৩৬:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • 19

ভূরুঙ্গামারীতে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ও ফোন ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিকাশ ও রকেটের এজেন্ট ব্যবসায়ী নুর মোহাম্মদকে কুপিয়ে টাকা ও মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় শরিফুল আলম সোহাগ (৩৫) ও সোহেল রানা স্বপন (৩৬) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সকালে ভূরুঙ্গামারী থানা পুলিশ এই তথ্য জানায়। এর আগে গত শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় এবং এ সময় ছিনতাই হওয়া একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন উদ্ধার করা হয়। উল্লেখ্য, গত ১৯ অক্টোবর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নির্জন স্থানে দুর্বৃত্তদের হামলার শিকার হন ব্যবসায়ী নুর মোহাম্মদ। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

8 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

জয়পুরহাটে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে গিয়ে অর্ধশতাধিক দর্শকের মোবাইল চুরি, আটক ১

ভূরুঙ্গামারীতে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ও ফোন ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

আপডেট সময় : ০২:৩৬:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬