১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৩ জনের, আহত ৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার চককীর্তি ইউনিয়নের পুস্কুনি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশমাইল এলাকার আয়েস উদ্দিন, তার ছেলে শরিফুল ইসলাম ও একই এলাকার আব্দুল হাকিম।

স্থানীয় ও স্বজনদের বরাতে জানা যায়, আয়েস উদ্দিন, তার ছেলে শরিফুল ইসলামসহ কয়েকজন সোনাইচণ্ডী হাটে গরু কিনতে গিয়েছিলেন। গরু কেনা শেষে বাড়ি ফেরার পথে পুস্কুনি এলাকায় পৌঁছালে গরুবোঝাই ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে ভটভটিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই আয়েস উদ্দিনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার ছেলে শরিফুল ইসলাম মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিমেরও মৃত্যু হয়।

নিহতদের স্বজন শফিকুল ইসলাম জানান, তারা গরু কেনার উদ্দেশ্যে সোনাইচণ্ডী হাটে গিয়েছিলেন। গরু কেনা শেষে ফেরার পথে পুস্কুনি এলাকায় ভটভটিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হায়াত জানান, দুর্ঘটনার পর হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়। এছাড়া ঘটনাস্থলে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

3 October 2026

Spread the love
জনপ্রিয়

খিলক্ষেতে নিখোঁজ সেই স্কুলছাত্র ১৩ দিন পর কমলাপুর থেকে উদ্ধার

শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৩ জনের, আহত ৮

আপডেট সময় : ১১:৩৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬