০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শারদীয় দুর্গাপূজায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিরাপত্তার চাদর, মাঠে ৫৩ ও ৫৯ বিজিবি

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) ও মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ব্যাপক প্রস্তুতি নিয়েছে। পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জোরদার করা হয়েছে টহল, গোয়েন্দা নজরদারি ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিত কার্যক্রম।

বিজিবি সূত্রে জানা গেছে, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৫৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার ২০টি পূজামণ্ডপের নিরাপত্তায় আট প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী মনাকষা, গোদাগাড়ী, ওয়াহেদপুর ও হাকিমপুর বিওপির আওতাধীন ১০টি পূজামণ্ডপ এলাকায় চার প্লাটুন এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের কাছাকাছি আরও ১০টি পূজামণ্ডপ এলাকায় দুই প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ব্যাটালিয়ন সদর দপ্তরে দুই প্লাটুন সদস্য সংরক্ষিত রাখা হবে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

ইতোমধ্যে ৫৩ বিজিবির আওতাধীন পূজামণ্ডপ এলাকাগুলো পরিদর্শন ও প্রস্তুতিমূলক টহল সম্পন্ন হয়েছে। সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ, গোয়েন্দা নজরদারি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ১৫ অক্টোবর পূজামণ্ডপ এলাকায় দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। দায়িত্ব পালনে সতর্কতা, পেশাদারত্ব ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অন্যদিকে, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ১৩টি পূজামণ্ডপের নিরাপত্তা তদারকি করছে। এর মধ্যে শিবগঞ্জ উপজেলায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ১০টি, ভোলাহাট উপজেলায় দুটি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে একটি পূজামণ্ডপ রয়েছে।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল আমিন অপু জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্যাটালিয়ন সদরসহ দায়িত্বপূর্ণ এলাকার পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি বিশেষ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার প্রস্তুতিও রয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে বাহিনীটি দায়িত্বশীল ভূমিকা পালন করছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব, অপতথ্য কিংবা উসকানিমূলক কর্মকাণ্ড যাতে পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজিবি কর্মকর্তারা আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, পূজা উদযাপন কমিটি এবং সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবার জন্য নিরাপদ উৎসব নিশ্চিত করতে বিজিবি সর্বদা পাশে থাকবে বলেও তাঁরা প্রত্যয় ব্যক্ত করেন।

17 October 2026

Spread the love
জনপ্রিয়

হক গ্রুপের বিরুদ্ধে ২৯টি মামলা, ডিবির অভিযান নিয়ে ডিএমপিতে লিখিত অভিযোগ; বন্ধ প্রতিষ্ঠানে সাবেক পুলিশ কর্মকর্তার ভূমিকা নিয়েও প্রশ্ন

শারদীয় দুর্গাপূজায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিরাপত্তার চাদর, মাঠে ৫৩ ও ৫৯ বিজিবি

আপডেট সময় : ০৪:৪৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬