০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবির অভিযানে বিদেশি মদ, কোডিনযুক্ত সিরাপ ও কথিত গান পাউডার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে অভিযান চালিয়ে বিদেশি মদ, কোডিনযুক্ত মাদকদ্রব্য CHOCO+ Syrup, কথিত গান পাউডার ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. আব্দুল জলিল (৬৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের যুবসমাজ ও সর্বস্তরের জনগণকে মাদক ও সন্ত্রাসের কবল থেকে রক্ষায় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়।

এরই ধারাবাহিকতায় শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সদর মডেল থানার রানীহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুথুনীপাড়া গ্রামে অভিযান চালায় ডিবির একটি দল। এসআই (নিরস্ত্র) মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আব্দুল জলিলকে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তার হেফাজত থেকে ৪ বোতল কাঁচের বোতলজাত ROYAL STAG নামীয় বিদেশি মদ, ৬০ বোতল কোডিনযুক্ত CHOCO+ Syrup, পলিথিন ছাড়া প্রায় ২ কেজি দানাদার পদার্থ, যা পুলিশ কথিত গান পাউডার হিসেবে উল্লেখ করেছে, এবং মাদকদ্রব্য ও ওই পদার্থের ব্যবসায় ব্যবহৃত একটি পুরোনো লাল-কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন BAJAJ DISCOVER ১১০ সিসি মোটরসাইকেল উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেপ্তার আব্দুল জলিল রামচন্দ্রপুরহাট কুথুনীপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এসব অপরাধের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য জেলার সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

1 October 2026

Spread the love
জনপ্রিয়

আধুনিক আবাসিক ভবন পাচ্ছে ফায়ার সার্ভিস

ডিবির অভিযানে বিদেশি মদ, কোডিনযুক্ত সিরাপ ও কথিত গান পাউডার উদ্ধার

আপডেট সময় : ১২:৫৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬