ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুইজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও তিনজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে তাদের বদলি করা হয়।
আদেশ অনুযায়ী, পিওএম-দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাগর দিপা বিশ্বাসকে পি অ্যান্ড আর এইচআরডি বিভাগে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরিফা আশরাফ পিংকিকে পিওএম-দক্ষিণ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে আরেক আদেশ, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-শাহবাগ জোন) মেহেদি হাসান শাকিলকে রমনা বিভাগের নিউমার্কেট জোনে বদলি করা হয়েছে। নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিম এ-গুলশানকে গোয়েন্দা-ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমে বদলি করা হয়েছে।
এ ছাড়া সহকারী পুলিশ কমিশনার মো. নাদিম হায়দার চৌধুরীকে ট্রাফিক-রমনা বিভাগের শাহবাগ জোনে সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।






















