০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া হাসনাতুল ইসলাম ফাইয়াজের এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

  • আপডেট সময় : ০৪:২৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • 15

জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া হাসনাতুল ইসলাম ফাইয়াজের এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় গ্রেপ্তার হয়ে দেশজুড়ে আলোচনায় আসা ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজ ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। গত শনিবার (৩১ অক্টোবর) ফলাফল প্রকাশের পর তার এই সাফল্যের খবর জানা যায়।

২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ সদস্য গিয়াস উদ্দিন হত্যা মামলায় তৎকালীন ১৭ বছর বয়সী ফাইয়াজকে মাতুয়াইলের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। সে সময় অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও তাঁকে হাতকড়া ও দড়ি দিয়ে বেঁধে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। ঘটনাটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে শিশু অধিকার ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। পরবর্তীতে তাঁর বয়সসংক্রান্ত সনদ আদালতে উপস্থাপনের পর রিমান্ড বাতিল করে তাঁকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।

২০২৫ সালের জুলাইয়ে মামলার তদন্ত শেষে ফাইয়াজের সম্পৃক্ততার কোনো প্রমাণ না পাওয়ায় তদন্তকারী সংস্থা তাঁকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে এবং আদালত চূড়ান্ত প্রতিবেদনে তা গ্রহণ করে তাঁকে মামলা থেকে পুরোপুরি অব্যাহতি দেন। সেই আলোচিত শিক্ষার্থী ফাইয়াজ এবার ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে আবারও নতুন করে সংবাদ শিরোনাম হয়েছেন।

2 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

দায়িত্ব পালনকালে নিহত আনসার সদস্যের পরিবারের ব্যাংকঋণ পরিশোধ করল বাহিনী

জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া হাসনাতুল ইসলাম ফাইয়াজের এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

আপডেট সময় : ০৪:২৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬