০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দায়িত্ব পালনকালে নিহত আনসার সদস্যের পরিবারের ব্যাংকঋণ পরিশোধ করল বাহিনী

দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া আনসার ব্যাটালিয়নের সিপাহি জয় গাইনের পরিবারের ব্যাংকঋণ পরিশোধ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তার পরিবারের ৪ লাখ ২১ হাজার ৭৬৩ টাকার ঋণ পরিশোধে সহায়তা দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে জয় গাইনের স্ত্রী মণিষা বিশ্বাসের হাতে ঋণের সমপরিমাণ টাকার চেক তুলে দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় বাহিনীর পরিচালক (কল্যাণ) এনামুল খাঁন উপস্থিত ছিলেন।

আনসার ও ভিডিপি বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ মার্চ গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের (৩০ বিএন) সিপাহি জয় গাইন। তাঁর মৃত্যুর পর স্ত্রী মণিষা বিশ্বাস ও দুই সন্তান অসহায় অবস্থায় পড়েন। তাঁদের এক সন্তানের বয়স তিন বছর এবং অন্যজনের সাত মাস।

জয় গাইন ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আওতায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে ৪ লাখ ১৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। সুদসহ ঋণের পরিমাণ দাঁড়ায় ৪ লাখ ২১ হাজার ৭৬৩ টাকা। স্বামীর মৃত্যুর পর এই ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন মণিষা।

মণিষার আবেদনের পরিপ্রেক্ষিতে মহাপরিচালকের উদ্যোগে ঋণ পরিশোধের জন্য এ আর্থিক সহায়তা দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী সদস্যের পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণ নিশ্চিত করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

2 November 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

মিরপুরে দুই পোশাক কারখানায় হামলা-ভাঙচুর, নিরাপত্তাকর্মী আহত

দায়িত্ব পালনকালে নিহত আনসার সদস্যের পরিবারের ব্যাংকঋণ পরিশোধ করল বাহিনী

আপডেট সময় : ০৬:০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬