০৮:২২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৭:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • 15

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

বাজেটের সঠিক ব্যবহার ও দায়িত্বশীলতার আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশ দিয়ে বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন সঠিকভাবে দেশ ও মানুষের স্বার্থে এবং কল্যাণে ব্যয় হয়। সরকারি দায়িত্বকে সাধারণ মানুষের সেবায় কাজে লাগানোর বিশেষ সুযোগ হিসেবে গণ্য করার আহ্বান জানান তিনি।

মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা

রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা সরকারের গৃহীত লক্ষ্যমাত্রা ও প্রকল্পের বিষয় সম্পর্কে তাকে অবহিত করেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জনসেবাকে সুযোগ হিসেবে দেখার তাগিদ

তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, দেশের মোট জনসংখ্যার তুলনায় সরকারি পদে থাকা ব্যক্তিরা সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন। সৃষ্টিকর্তা সবাইকে দেশ ও মানুষের জন্য কাজ করার যে সুযোগ দিয়েছেন, তা আন্তরিকতার সঙ্গে কাজে লাগানো উচিত। কারণ এই দায়িত্ব পালনের সময় সব সময় থাকে না।

মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও মতামতের ওপর জোর

প্রধানমন্ত্রী কর্মকর্তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের সিদ্ধান্ত গ্রহণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত দেওয়ার আহ্বান জানান। সভা শেষে তিনি সবাইকে যার যার অবস্থান থেকে অর্পিত সুযোগ দেশ ও জাতির কল্যাণে সঠিকভাবে ব্যবহার করার তাগিদ দেন।

11 October 2026

Spread the love
জনপ্রিয়

ফ্যাসিস্ট আমলের উন্নয়ন প্রকল্পের অনিয়ম তদন্তের আহ্বান

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬