০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিস্ট আমলের উন্নয়ন প্রকল্পের অনিয়ম তদন্তের আহ্বান

  • আপডেট সময় : ০৭:৪৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • 41

আগের আমলের উন্নয়ন প্রকল্পের অনিয়ম তদন্তের আহ্বান

জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশি-বিদেশি অর্থায়নে গৃহীত অপ্রয়োজনীয় প্রকল্পগুলোর অনিয়ম ও দুর্নীতি তদন্তে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ. কে. এম. সেলিম রেজা হাবিব, এমপি।

বৈঠকে এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে নিজ নিজ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তদারকি এবং জনসচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের সততা, নিষ্ঠা, স্বজনপ্রীতিমুক্ত আচরণ ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে উপজেলা পর্যায়ে অনলাইনভিত্তিক হাজিরা নিশ্চিত করার সুপারিশ করা হয়।

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রাস্তাঘাট নির্মাণের গুণগত মান, স্থায়িত্ব, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টি হিসেবে জামানত গ্রহণের সুপারিশ করে কমিটি। একই সঙ্গে কর্মকর্তাদের মাঠপর্যায়ে তদারকি জোরদার করতে বলা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে আর্সেনিকযুক্ত এলাকা চিহ্নিত করে নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করতে নতুন প্রকল্প গ্রহণ ও কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে পরিচিতি অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রণালয়ের কার্যক্রমের ওপর প্রেজেন্টেশন এবং সরকারের বিগত ১৮০ দিনের গৃহীত বিভিন্ন কার্যক্রম কমিটিকে অবহিত করা হয়।

কমিটির সভাপতি তার স্বাগত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ছাত্র-জনতাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ও তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সাথে তিনি আন্দোলনে আহতদের প্রতি গভীর সমবেদনা জানান।

বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী ড. আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান, জসীম উদ্দীন আহমেদ, শেখ ফরিদ আহমেদ, সেলিনা সুলতানা, এ টি এম আজহারুল ইসলাম ও মো. রফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, বিভিন্ন সংস্থা ও অধিদপ্তরের প্রধান এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন।

12 October 2026

ফ্যাসিস্ট আমলের উন্নয়ন প্রকল্পের অনিয়ম তদন্তের আহ্বান

Spread the love
জনপ্রিয়

৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, কাজ করছে ১০ ইউনিট

ফ্যাসিস্ট আমলের উন্নয়ন প্রকল্পের অনিয়ম তদন্তের আহ্বান

আপডেট সময় : ০৭:৪৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬