১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে আনসারের তৎপরতায় ইয়াবাসহ ট্রাকের হেলপার আটক

গাজীপুরের শ্রীপুরে একটি শিল্পপ্রতিষ্ঠানের গার্ড পোস্টের কাছে ৪ পিস ইয়াবাসহ এক ট্রাকের হেলপারকে আটক করেছেন আনসার সদস্যরা। সোমবার সন্ধ্যায় নিউ হোপ ফিড লিমিটেডের গার্ড পোস্টে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম–মো. আশরাফুল। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ফুলতলা এলাকার বাসিন্দা। তার বাবার নাম হোসেন আলী।

আনসার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিসি মো. রমজান আলীর তত্ত্বাবধানে আনসার সদস্য মো. কবির হোসেন দায়িত্ব পালন করছিলেন। এ সময় গার্ড পোস্টের বাইরে সড়ক থেকে একটি প্যাকেট ছুড়ে দেওয়া হয়। প্যাকেটটি সংস্থার মালামাল লোড-আনলোড করতে আসা একটি ট্রাকের হেলপার লুফে নেন।

বিষয়টি সন্দেহজনক মনে হলে আনসার সদস্যরা ওই ট্রাকের হেলপারকে তল্লাশি করেন। এ সময় তার কাছ থেকে চার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে আটক আশরাফুলকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় ইয়াবা উদ্ধারের ঘটনায় শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তার পাশাপাশি মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে তাঁদের ভূমিকার বিষয়টি সামনে এসেছে।

6 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

আগারগাঁওয়ে গার্মেন্টস-ফুটপাত-অ্যাম্বুলেন্সে চাঁদাবাজি, বিএনপি নেতা স্বপন গ্রেফতার

গাজীপুরে আনসারের তৎপরতায় ইয়াবাসহ ট্রাকের হেলপার আটক

আপডেট সময় : ১১:১৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬