১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আকাশসীমায় ফের অনুপ্রবেশ: টানা দ্বিতীয় ড্রোন ফেলল রোমানিয়া

  • আপডেট সময় : ০৪:১৭:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • 37

আকাশসীমায় ফের অনুপ্রবেশ: টানা দ্বিতীয় ড্রোন ফেলল রোমানিয়া

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর এই প্রথম টানা দুই দিনে দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ন্যাটোভুক্ত দেশ রোমানিয়া। বার্তা সংস্থা এএফপি’র সূত্র অনুযায়ী, শুক্রবার দেশটির সশস্ত্র বাহিনী প্রথম একটি ড্রোন ভূপাতিত করে, যা রাজধানী বুখারেস্ট থেকে প্রায় ১১৪ কিলোমিটার (৭০ মাইল) দূরে আঘাত হানা হয়েছিল। এর পরদিন, শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৪ মিনিটে (০৫৩৪ জিএমটি) দেশটির আকাশসীমায় অবৈধভাবে প্রবেশ করা দ্বিতীয় ড্রোনটি ভূপাতিত করা হয়।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাডু মিরুতা ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, ইউক্রেন সীমান্তের কাছে দানিউব ব-দ্বীপের স্ফান্তু গেওর্গে থেকে ৯.৬ কিলোমিটার (ছয় মাইল) পশ্চিমে ড্রোনটি গুলি করে নামানো হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাডারে সকাল ৮টা ২২ মিনিটে ড্রোনটির অনুপ্রবেশ শনাক্ত হওয়ার কয়েক মিনিট পর রোমানিয়ার একটি এফ-১৬ যুদ্ধবিমান সেটিতে সফলভাবে আঘাত হানে।

উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সীমান্ত সংলগ্ন রোমানিয়ার আকাশসীমায় একাধিকবার ড্রোন প্রবেশের ঘটনা ঘটে এবং কয়েকটি ড্রোন দেশটির ভূখণ্ডেও আছড়ে পড়ে। গত বছরের (২০২৫) মে মাসে একটি ড্রোন আবাসিক ভবনে আছড়ে পড়ে দুইজন আহত হওয়ার পর পার্লামেন্টে একটি আইন পাস করে রোমানিয়া, যার মাধ্যমে আকাশসীমা লঙ্ঘনকারী ড্রোন ভূপাতিত করার আইনি অনুমতি দেওয়া হয়। রোমানিয়ার সামরিক বাহিনীর এই তাৎক্ষণিক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, পূর্ব সীমান্তে প্রতিরক্ষা ও প্রতিরোধ সক্ষমতা জোরদার করাই বর্তমানে তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

1 October 2026

Spread the love

খোকসায় ওয়ান শুটার গান ও কার্তুজ উদ্ধার

আকাশসীমায় ফের অনুপ্রবেশ: টানা দ্বিতীয় ড্রোন ফেলল রোমানিয়া

আপডেট সময় : ০৪:১৭:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬