শাবনূরকে নিয়ে আবেগঘন বার্তা পূর্ণিমার, মুগ্ধ নেটিজেনরা

  • আপডেট সময় : ১২:১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • 10

নব্বই ও শূন্য দশকের বাংলা চলচ্চিত্রের দুই জনপ্রিয় অভিনেত্রী শাবনূর ও দিলারা হানিফ পূর্ণিমা। দীর্ঘদিন ধরে অভিনয় ও ব্যক্তিত্বের মাধ্যমে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তারা। একসময় বক্স অফিসে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আলোচনা থাকলেও, বাস্তব জীবনে দুজনের সম্পর্ক যে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসায় ভরপুর, তারই আরেকটি দৃষ্টান্ত দেখা গেল সম্প্রতি।

সামাজিক যোগাযোগমাধ্যমে শাবনূরের সঙ্গে কাটানো কিছু স্মরণীয় মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছেন পূর্ণিমা। ভিডিওটির ক্যাপশনে তিনি প্রবীণ এই তারকার প্রতি নিজের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কথা প্রকাশ করেন। পূর্ণিমা লেখেন, “কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র শাবনূর আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ।” পুরোনো স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, “দুই-তিন বছর আগে তার সঙ্গে কাটানো এই মুহূর্তটি আজও আমার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি। বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ।” বর্তমানে শাবনূর চলচ্চিত্রে আগের মতো নিয়মিত না হলেও দর্শক ও সহকর্মীদের ভালোবাসা যে এখনও অটুট, তা পূর্ণিমার কথাতেই স্পষ্ট। প্রিয় অভিনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে তিনি লেখেন, “আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।”

বাংলা চলচ্চিত্রে শাবনূর ও পূর্ণিমা দুজনেই নিজেদের আলাদা অবস্থান তৈরি করেছেন। ইন্ডাস্ট্রির শীর্ষ দুই অভিনেত্রীর মধ্যে সাধারণত যে পেশাদার দূরত্বের কথা শোনা যায়, সেটিকে ছাপিয়ে তাদের এই আন্তরিক সম্পর্ক ও পারস্পরিক সম্মান ভক্তদের মুগ্ধ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও দুই তারকার এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রশংসা করছেন নেটিজেনরা।

13 June 2026

শাবনূরকে নিয়ে আবেগঘন বার্তা পূর্ণিমার, মুগ্ধ নেটিজেনরা

ট্যাগ :
জনপ্রিয়

২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩৫ হাজার মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য সরকারের

শাবনূরকে নিয়ে আবেগঘন বার্তা পূর্ণিমার, মুগ্ধ নেটিজেনরা

আপডেট সময় : ১২:১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬