০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অননুমোদিত ওয়্যারহাউসে শুল্কমুক্ত মদ মজুত: ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর ৪টি ওয়্যারহাউস সিলগালা

দক্ষিণ গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ মজুতের প্রাথমিক প্রমাণ পেয়েছে আইন প্রয়োগকারী সংস্থা। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (CIID), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (SRB-1)-এর এক যৌথ অভিযানে প্রতিষ্ঠানটির কার্যক্রমে গুরুতর অসঙ্গতি পরিলক্ষিত হয়।

তদন্তে দেখা যায়, প্রতিষ্ঠানটির অনুমোদিত ও ঘোষিত ওয়্যারহাউসের সংখ্যা দুটি হলেও বাস্তবে তারা মোট চারটি ওয়্যারহাউসে পণ্য মজুত করে আসছিল। অর্থাৎ, নিয়মনীতির তোয়াক্কা না করে অনুমোদিত সীমানার বাইরে আরও দুটি অননুমোদিত ওয়্যারহাউসে অবৈধভাবে পণ্য সংরক্ষণ করা হচ্ছিল।

অননুমোদিত এসব ওয়্যারহাউস থেকে বন্ড সুবিধায় আমদানিকৃত শুল্কমুক্ত (Duty-Free/Bonded) পণ্য গোপনে স্থানান্তর বা অপসারণ রোধ করতে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট চারটি ওয়্যারহাউসই তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয়েছে। এ বিষয়ে বর্তমানে বিস্তারিত তদন্ত ও সরেজমিন যাচাই কার্যক্রম চলমান রয়েছে এবং পরবর্তীতে সার্বিক তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

3 October 2026

Spread the love
জনপ্রিয়

বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে: আইনমন্ত্রী

অননুমোদিত ওয়্যারহাউসে শুল্কমুক্ত মদ মজুত: ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর ৪টি ওয়্যারহাউস সিলগালা

আপডেট সময় : ১২:৪০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬