০২:৪০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জের ইয়াবা বাউফলে পৌঁছানোর আগেই দুমকিতে আটক যুবক ‎

পটুয়াখালীর দুমকিতে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাহিদুল ইসলাম নওশাদ (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
‎
‎বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে উপজেলার লেবুখালী টোল প্লাজা সংলগ্ন চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লেবুখালী টোল প্লাজা এলাকায় অবস্থান নেয় দুমকি থানা পুলিশের একটি দল। রাত ৯টার দিকে বরিশাল থেকে আসা সিলভার রঙের একটি প্রাইভেটকার চেকপোস্টে পৌঁছালে সেটিকে থামানো হয়।
‎
‎এ সময় গাড়ির চালকের পাশের আসনে থাকা যাত্রী নাহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার কাছে ইয়াবা রয়েছে বলে স্বীকার করেন তিনি। পরে টোল প্লাজার কর্মচারী ও গাড়ির চালকের উপস্থিতিতে নিজের পকেট থেকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেন বলে জানিয়েছে পুলিশ।
‎
‎পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬২ হাজার ৫০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদুল ইসলাম জানান, তিনি মানিকগঞ্জ থেকে ইয়াবাগুলো নিয়ে বাউফলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তবে গাড়ির চালক এ বিষয়ে অবগত ছিলেন না বলেও তিনি জানান।
‎
‎আটক নাহিদুল ইসলাম নওশাদ মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চক মিরপুর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে।
‎
‎দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাকে আদালতে পাঠানো হবে।

3 October 2026

Spread the love
জনপ্রিয়

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর: ডিএমপি কমিশনার

মানিকগঞ্জের ইয়াবা বাউফলে পৌঁছানোর আগেই দুমকিতে আটক যুবক ‎

আপডেট সময় : ১২:২৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬