০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপিতে তিন পরিদর্শকের বদলি, ক্যান্টনমেন্ট থানায় নতুন ওসি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিনজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ অনুযায়ী, লাইনওআরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহাম্মদ গিয়াস উদ্দিনকে ক্যান্টনমেন্ট থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মিজানুর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে। একই আদেশে লাইনওআরে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আব্দুস সেলিমকে গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে পদায়ন করা হয়েছে।

25 September 2026

ট্যাগ :
জনপ্রিয়
Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

ডিএমপিতে তিন পরিদর্শকের বদলি, ক্যান্টনমেন্ট থানায় নতুন ওসি

আপডেট সময় : ০৩:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬