১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলতাফ চৌধুরীর বক্তব্যে ক্ষোভ, দুমকিতে বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎সভায় দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি সাম্প্রতিক কিছু সাংগঠনিক সিদ্ধান্ত এবং বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীর একটি বক্তব্য নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন জেলা ও স্থানীয় নেতাকর্মীরা।

‎বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সদস্য মোশতাক আহম্মেদ পিনু।

‎সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য মো. মিজানুর রহমান, পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির সভাপতি ইমাম মো. নাছির উদ্দিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আল-আমিন হাওলাদার। এ ছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
‎‎বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান স্মরণ করে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান।
‎সভায় বক্তারা অভিযোগ করেন, দুমকি ও মির্জাগঞ্জে যুবদলের নতুন কমিটি গঠনের ক্ষেত্রে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের প্রত্যাশিত মূল্যায়ন করা হয়নি। এ নিয়ে তারা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে সাংগঠনিক সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

‎তাদের বক্তব্য, মাঠপর্যায়ে দীর্ঘদিন ধরে যারা দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন, কমিটি গঠনের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা, ত্যাগ ও সাংগঠনিক ভূমিকার যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। অন্যথায় তৃণমূলে অসন্তোষ তৈরি হওয়ার পাশাপাশি দলের সাংগঠনিক শক্তি দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।
‎সভায় গত ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত একটি আলোচনা সভায় বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীর দেওয়া বক্তব্য নিয়েও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন বক্তারা।
‎তারা অভিযোগ করেন, ওই বক্তব্যে ২০০১ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যাচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বর্তমান জেলা বিএনপি আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে—এমন অভিযোগ তোলা হয়েছে। বক্তারা এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে,তবে কোনো ব্যক্তি বা সংগঠন সম্পর্কে গুরুতর অভিযোগ উত্থাপনের ক্ষেত্রে তথ্যের যথার্থতা, দায়িত্বশীলতা ও রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা জরুরি।

‎বক্তারা আরও বলেন, দলীয় ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা নষ্ট হয়—এমন বক্তব্য পরিহার করে পারস্পরিক সম্মান, দায়িত্বশীল রাজনৈতিক আচরণ এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে দলকে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে তারা অভিযোগের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান।
‎আলোচনা সভায় উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

13 September 2026

জনপ্রিয়

‘অপহরণ’ বলে ছড়ানো ভিডিওটি খণ্ডিত, পূর্ণাঙ্গ ফুটেজে দেখা গেল বস্তা থেকে বেরিয়ে রিকশায় নজরুল!

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

আলতাফ চৌধুরীর বক্তব্যে ক্ষোভ, দুমকিতে বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় : ০৯:১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬