০২:৪২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

  • আপডেট সময় : ১২:৪৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • 18

রংপুরে আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের অংশ হিসেবে আজ সোমবার (৯ নভেম্বর) রংপুর নগরীর বেশ কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। নেসকোর শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টাউন ফিডার এবং জুম্মাপাড়া ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় এই বিদ্যুৎ বিভ্রাট চলবে।

টাউন ফিডারের আওতাধীন মাস্টারপাড়া, আদর্শপাড়া, কামারপাড়া, সেনপাড়া, গুপ্তপাড়া, ঝন্টুর মোড়, ফায়ার সার্ভিস মোড়, শালবন, মুলাটোল থানা ও লাইন্স স্কুল সংলগ্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না। একইভাবে জুম্মাপাড়া ফিডারের আওতাধীন জাহাজ কোম্পানি, জি এল রায় রোড, পায়রা চত্বর, আজিজ সুপার মার্কেট, জুম্মাপাড়া, পলিটেকনিক গেট, সদর মসজিদ, পাকার মাথা এবং কুকরুল এলাকাতেও এই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ সচল করা হবে বলে জানিয়েছে নেসকো কর্তৃপক্ষ।

9 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

কোকোলা ফুডের ১২০ কোটি টাকার ভ্যাট ফাঁকি: ৫ সহযোগী প্রতিষ্ঠানের ১৯ ব্যাংক হিসাবে ৬৪৬ কোটি টাকা লেনদেন

রংপুরে আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আপডেট সময় : ১২:৪৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬