১১:২৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোকোলা ফুডের ১২০ কোটি টাকার ভ্যাট ফাঁকি: ৫ সহযোগী প্রতিষ্ঠানের ১৯ ব্যাংক হিসাবে ৬৪৬ কোটি টাকা লেনদেন

  • আপডেট সময় : ০২:৩৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • 29

কোকোলা ফুডের ১২০ কোটি টাকার ভ্যাট ফাঁকি: ৫ সহযোগী প্রতিষ্ঠানের ১৯ ব্যাংক হিসাবে ৬৪৬ কোটি টাকা লেনদেন

বিখ্যাত মেরি বিস্কুট প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেড এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মোট ১২০ কোটি ৩৯ লাখ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা করেছে মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভ্যাট গোয়েন্দা)। ২০১৯ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত পাঁচ বছরে প্রকৃত বিক্রির তথ্য গোপন এবং উৎসে ভ্যাট পরিশোধে অনিয়মের মাধ্যমে কোকোলা ফুড নিজেই ২৩ কোটি ৪৯ লাখ টাকার বেশি ভ্যাট ফাঁকি দিয়েছে।

পাশাপাশি, গাজীপুরে অবস্থিত কোকোলা ফুডের আটটি সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানের ১৯টি ব্যাংক হিসাবে মোট ৬৪৬ কোটি টাকা জমার গোপন তথ্য উদ্ঘাটন করেছে গোয়েন্দা দল। ইউনিক ট্রেডার্স, এনএস করপোরেশন, বিসমিল্লাহ ট্রেডিং, সুভানী করপোরেশন ও মিঞা ফিশারিজ অ্যান্ড ডেইরির মতো এই প্রতিষ্ঠানগুলোর কোনো ভ্যাট নিবন্ধন ছিল না এবং ভুয়া ঠিকানা ব্যবহার করে ট্রেড লাইসেন্স ও ব্যাংক হিসাব খোলা হয়েছিল। এসব প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনকে বিক্রির আয় ধরে আরও প্রায় ৯৬ কোটি ৯০ লাখ টাকা ভ্যাট ফাঁকির হিসাব করা হয়েছে। রাজস্ব সুরক্ষার স্বার্থে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও মালিকদের ব্যাংক হিসাব জব্দের সুপারিশ করা হয়েছে। এদিকে সংবাদমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও কোকোলা ফুডের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সদুত্তর বা বক্তব্য পাওয়া যায়নি।

9 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

বেনাপোলে ৫ কোটি টাকার কনটেইনার স্ক্যানার অচল: আমদানি ও নিরাপত্তায় বাড়ছে উদ্বেগ

কোকোলা ফুডের ১২০ কোটি টাকার ভ্যাট ফাঁকি: ৫ সহযোগী প্রতিষ্ঠানের ১৯ ব্যাংক হিসাবে ৬৪৬ কোটি টাকা লেনদেন

আপডেট সময় : ০২:৩৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬