০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু

  • আপডেট সময় : ১১:৫২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • 15

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু

আজ সোমবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ১৪ অক্টোবর এই অধিবেশন আহ্বান করেন। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এ সংক্ষিপ্ত অধিবেশন চলার কথা রয়েছে।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে পরবর্তী অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় এ অধিবেশন সংক্ষিপ্ত রাখা হয়েছে এবং এতে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। নিয়মিত প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি এতে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ ও সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।

এর আগে রোববার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার ব্যতিরেকে প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক বসবে।

এবারের অধিবেশনে মন্ত্রীদের উত্তর দেওয়ার জন্য মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন (প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি) জমা পড়েছে। এছাড়া, কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করার প্রস্তাব উত্থাপন করলে উপস্থিত সকল সদস্য তা স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানান।

9 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু

আপডেট সময় : ১১:৫২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬